ইরাকে শিয়া মসজিদে গাড়িবোমা হামলায় নিহত ২৪
ইরাকের রাজধানী বাগদাদ ও কিরকুক এলাকায় আজ শুক্রবার শিয়া সম্প্রদায়ের পাঁচটি মসজিদে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।‘দ্য হিন্দু’র খবরে বলা হয়, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা আজ জানিয়েছেন, হামলায় বাগদাদ এলাকায় কমপক্ষে ১৯ জন এবং কিরকুক এলাকায় পাঁচজন নিহত হয়।পুলিশের এক কর্মকর্তা বলেন, বাগদাদের ওয়েস্টার্নের জিহাদ এলাকার কাছে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়। সেখানে জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়।পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, বাগদাদের পূর্ব কাহিরা এলাকায় বোমা হামলায় চারজন মুসল্লি নিহত এবং প্রায় ২০ জন আহত হন। তিনি বলেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় জাফরনিয়াহ জেলায় বোমায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়। অন্যদিকে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় বিনুক এলাকায় অপর এক গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়।বাগদাদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে কিরকুকের একটি মসজিদে জুমার নামাজের সময় শহরের একটি মসজিদে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ৬০ জন আহত হন।