ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের বিভিন্ন শহরে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও বহু আহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদসহ বাকুবা, কিরকুক ও সামারা শহরে এই বোমা হামলার ঘটনা ঘটে। এসব শহরের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাই এ হামলার প্রধান লক্ষ্য ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।পুলিশ জানায়, বাগদাদের বিভিন্ন শিয়া অধ্যুষিত এলাকায় পাঁচটি সিরিজ বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ছাড়া, বাগদাদ থেকে ১৮০ মাইল উত্তরে কিরকুক শহরে দুটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বাকুবায় আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তবে, বাগদাদই এ হামলার মূল লক্ষ্যবস্তু ছিল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।