ইরাকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
ইরাকে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা ইরাকের আরতোষ কোম্পানির পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।ইরাকের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) জিয়াদুর রহমান আজ সোমবার এ দুর্ঘটনার খবর প্রথম আলো ডটকমকে জানান। তিনি বলেন, আহত দুজন এখন হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা এ ব্যাপারে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। নিহত বাংলাদেশি হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের আরিফুজ্জামান (পাসপোর্ট সি-০২৪৩৮৯৮)। আহত দুজন হলেন—যশোরের মোকাদ্দেস হোসেন (পাসপোর্ট ই-০৮৩২৩৮৮) এবং আবু তারেক (পাসপোর্ট ই-০৮৩২৩৮৯) আহত হন। তাঁদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ইরাকের দিয়ালা প্রদেশের দুহুক এলাকায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন ওই বাংলাদেশিরা। গত শনিবার তাঁরা অন্যান্য দিনের মতোই কাজে বের হয়ে তাঁদের ময়লার গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসে ছিলেন। হঠাত্ ওই গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।