ইরাকে হামলা যৌক্তিক ছিল বলে জনসম্মুখে ব্লেয়ারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিরুদ্ধে হামলার যৌক্তিকতা নিয়ে জনসম্মুখে এই প্রথমবারের মতো মুখ খুললেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইরাকে সেনা অভিযানের ব্যাপারে ব্লেয়ার জোরেশোরে আত্মপক্ষ সমর্থন করেছেন। লন্ডনে তদন্ত কার্যালয় ভবনের বাইরে ইরাক যুদ্ধের যৌক্তিকতা নিয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা ব্লেয়ারকে ছয় ঘণ্টা ধরে প্রশ্ন করে। কিন্তু নিজের পক্ষে যুক্তি দেখিয়ে ব্লেয়ার বিবিসির রাজনীতিবিষয়ক সম্পাদক নিক রবিনসনকে বলেন, বিশ্বকে অস্থিতিশীল করতে সাদ্দামের কাছে যথেষ্ট অস্ত্রের মজুদ ছিল। সাদ্দাম হোসেন ইচ্ছা করলে যেকোনো সময় এসব অস্ত্র ব্যবহার করতে পারতেন। আর এ কারণেই ইরাকে হামলা করা হয়েছে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আরও দাবি করেন, সাদ্দামের পতনে অনেক ইরাকির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে ইরাকে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হাজার হাজার মানুষের প্রাণহানি হলেও শেষ পর্যন্ত দেশটির মঙ্গল হয়েছে বলে মনে করেন ব্লেয়ার। সাদ্দামের ধ্বংসাত্মক অস্ত্রগুলো কোথায় আছে, জানতে চাইলে ব্লেয়ার বলেন, ‘সাদ্দাম অস্ত্র তৈরি করেছেন কি না, তা নিশ্চিত নয়। আমি বলতে চেয়েছি যখন-তখন বিধ্বংসী অস্ত্র তৈরির ক্ষমতা ছিল সাদ্দামের।’ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ‘আমি বিশ্বাস করি, টনি ব্লেয়ার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়েছেন।’