ইরাকে হামলায় নিহত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিভিন্ন স্থানে আজ রোববার ১৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৪ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এছাড়া এ হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছে বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে।রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত দুজাইল এলাকায় সেনাবাহিনীর একটি তল্লাশিকেন্দ্রে গুলি ও বোমা হামলায় ১১ সেনা নিহত ও সাতজন আহত হয়েছে।বাগদাদের দক্ষিণাঞ্চলের নাসিরিয়া এলাকায় ফ্রান্সের কনস্যুলার ভবনের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়ে পুলিশের এক নিরাপত্তাকর্মী নিহত ও চারজন আহত হয়েছে। একই শহরে আরেকটি গাড়িবোমা হামলায় দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে একটি বোমা হামলায় পুলিশে চাকরিপ্রার্থী আট ব্যক্তি নিহত ও ১৭ জন আহত হয়েছে। সামারা, বসরাসহ ইরাকের অন্যান্য শহরে বাকি হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সুন্নি জঙ্গিদের ইরাকের সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী করা হয়।