ইরাকে হোটেলে অগ্নিকাণ্ড: সুস্থ আছেন ৫ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সোলেমানিয়া শহরের আবাসিক হোটেল সোমাতে কর্মরত পাঁচ বাংলাদেশি সুস্থ আছেন। ওই হোটেলে গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে হারুন-অর-রশীদ নামে এক বাংলাদেশি নিহত হন।বাগদাদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তা লে. কর্নেল (অব.) জিয়াদুল রহমানের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এ তথ্য জানায়। তিনি ঢাকায় পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহত হারুনের লাশ দাফনের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।প্রসঙ্গত, ইরাকের উত্তরাঞ্চলীয় শহরের সোমা হোটেলে আগুন লেগে ১৪ জন বিদেশিসহ ৩০ ব্যক্তি মারা যান।