ইরাকের আল কায়েদাপ্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের আল কায়েদাপ্রধান আবু বাকের আল বাগদাদিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দেশটির সন্ত্রাসবিরোধী সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দেশটির আল কায়েদার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাঁর কাছ থেকে আল কায়েদার অন্যান্য সদস্যদের নামের তালিকা ও অবস্থানবিষয়ক তথ্য জব্দ করা হয়েছে। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও আল কায়েদার ওই শীর্ষ নেতার নাম প্রকাশ করেননি ইরাকের কর্মকর্তারা। ইরাকের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু বকর আল বাগদাদি। তিনি ইরাকের আল কায়েদার প্রধান হিসেবে পরিচিত।