ইরাকের কিরকুক শহরে দুটি বিস্ফোরণে নিহত ২৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর ইরাকের কিরকুক শহরে আজ বৃহস্পতিবার দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির একজন পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।কিরকুক প্রদেশের পুলিশ প্রধান জামাল তাহির বলেন, ‘দুটি বিস্ফোরণ ঘটেছে। তার মধ্যে কিরকুকের কেন্দ্রস্থলে বাস-স্টেশনে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।’ পুলিশের আরেকটি সূত্র জানায়, গাড়ি বোমা বিস্ফোরণের পর পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে গেলে আরেকটি ছোট বিস্ফোরণের ঘটনা ঘটে।