ইরাকের জাল ভিসাসহ সাতজনকে আটক করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার পর এবার জাল ভিসায় ইরাকে লোক পাঠাচ্ছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল আজ রোববার এমন একটি চক্রের সাতজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসাসহ ২০০ পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, সাগর খান, নায়েব আলী, সঞ্জয়, গোপাল মোল্লা ও আনিস মিয়া। তাঁদের কাছ থেকে ১৩ লাখ ৩৩ হাজার টাকা এবং জাল ভিসা তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। র্যাব-৩-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ফকিরাপুলের পানির টাংকির কাছে রহমানিয়া কমপ্লেক্সে অভিযান চালিয়ে এ চক্রের সাতজনকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে জাল ভিসায় ইরাকে লোক পাঠিয়ে আসছে।