ইরাকের দুটি কারাগারে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের আলোচিত আবু গারাইব ও তাজি কারাগারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার গভীর রাতে কারাগার দুটিতে হামলার ঘটনা ঘটে। হামলায় রকেটচালিত গ্রেনেড ও মর্টার ব্যবহার করা হয়েছে। হামলার পর কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, হামলার পর কারাগারে দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও হেলিকপ্টার পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগারের ভেতরে সংঘর্ষ চলছিল। আবু গারাইব ও তাজি কারাগারে আল-কায়েদার অনেক শীর্ষ পর্যায়ের সদস্য বন্দী রয়েছেন। এসব কয়েদিকে মুক্ত করতেই হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল ইরাকের বিভিন্ন স্থানে বোমা হামলা ও গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আগের দিন শনিবার নিহত হয় ৭০ জন।