ইরাকের নির্বাচনে দুই আসনের ব্যবধানে জিতল আলাভির জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাভির নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ জোট মাত্র দুই আসনের ব্যবধানে বর্তমান প্রধানমন্ত্রী নুরি মালিকির নেতৃত্বাধীন জোটকে পরাজিত করেছে।শুক্রবার ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, আলাভির নেতৃত্বাধীন ইরাকিয়া কোয়ালিশন, যা দেশটির সব ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে ৯১টি আসনে জিতেছে। অন্যদিকে শিয়া প্রধানমন্ত্রী নুরি মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল জোট জিতেছে ৮৯টি আসনে।মালিকি এ ফলাফল চূড়ান্ত বলে মেনে নিতে অস্বীকার করেছেন। তিনি এ ফলাফলকে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন।এর আগে, ইরাকে জাতিসংঘের দূত ৭ মার্চের নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ বলে অভিহিত করেন এবং সে দেশের সব নাগরিকের প্রতি এ ফলাফলকে মেনে নেওয়ার আহ্বান জানান।— রয়টার্স ও বিবিসি অনলাইন