ইরাকের নিহতের সংখ্যা বেড়ে ৯৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিভিন্ন শহরে গতকাল বুধবার পৃথক বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৩ হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।এ ছাড়া এ ঘটনায় প্রায় ৩০০ ব্যক্তি আহত হয়েছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীদের লক্ষ্য করে চারটি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হন।দক্ষিণাঞ্চলীয় শহর হিল্লায় পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।শিয়া মুসলমান-অধ্যুষিত বালাদ শহরে আরও দুটি পৃথক গাড়িবোমা হামলায় সাত ব্যক্তি নিহত ও ৩৪ জন আহত হন।বাগদাদের দক্ষিণাঞ্চলে একটি সেনাবাহিনীর নিরাপত্তা-চৌকিতে বন্দুকধারীদের হামলায় পাঁচজন সেনাসদস্য নিহত হন।ইরাকের কারাদা জেলায় তিনটি বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া কিরকুক, মসুল, কারবালাসহ আরও বেশ কয়েকটি জায়গায় বোমা হামলা ও বন্দুকধারীদের গুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।