ইরাকের প্রধানমন্ত্রী থাকবেন নূরি আল মালিকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার পর আজ রোববার ইরাকের রাজনৈতিক দলগুলো সরকার গঠনে মতৈক্যে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন নূরি আল মালিকি। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে কোয়ালিশন সরকার গঠনের প্রয়োজন পড়ে। সূত্র জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দেভুতোগলুর চেষ্টায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রাজনৈতিক অচলাবস্থার ব্যাপারে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ করতে তিনি ইরাক সফরে এসেছিলেন। —স্কাই নিউজ