ইরাকের মসুলে দুজন পুলিশ সদস্য নিহত, ১৯ ব্যক্তি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভের রাজধানী মসুলে গতকাল শনিবার পৃথক দুটি হামলায় দুজন পুলিশ সদস্য নিহত এবং ১৯ জন লোক আহত হয়েছে। প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে সিনহুয়া আজ রোববার এ তথ্য জানায়।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র সিনহুয়াকে জানায়, দুজন বন্দুকধারী পশ্চিম মসুলের আল-রিসালাহ এলাকার একটি তল্লাশি চৌকিতে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে দুজন পুলিশ সদস্যকে হত্যা করে।অন্য একটি ঘটনায় পুলিশের একটি টহল দল যখন মসুলের কেন্দ্রস্থল আল-মিদানের একটি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল তখন এক সশস্ত্র ব্যক্তি টহল দলটিকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছুড়ে মারলে দুজন নারীসহ ১৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়। বাগদাদের ৪০০ কিলোমিটার উত্তরের শহর মসুল যুদ্ধবিদ্ধস্ত দেশটির বিদ্রোহী নানা দল ও আল-কায়েদা যোদ্ধাদের একটি শক্তিশালী দুর্গ।