ইরাকের রামাদিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রামাদিতে আজ সোমবার দুটি আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশসহ সতেরজন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।রামাদির পুলিশ সূত্র জানায়, সেখানে একটি সরকারি ভবনের পাশে এ হামলার ঘটনা ঘটেছে। প্রথম বোমা হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হওয়ার পর তা দেখতে লোকজন জড়ো হওয়া মাত্রই আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। ১২ ডিসেম্বর একই ভবনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় ১১ জন নিহত হয়েছিল। বিবিসি।