ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদ্দাম সরকারের পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজকে দেশটির সর্বোচ্চ ফৌজদারি আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। শিয়া মুসলমানদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আজ মঙ্গলবার জানানো হয়েছে। তারেক আজিজ সাদ্দাম সরকারের অধীনে পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । অতি মুনাফা করার অপরাধে ৪২ জন ইরাকি ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করার দায়ে ২০০৯ সালে তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক আজিজ বর্তমানে গুরুতর অসুস্থ বলে জানা গেছে। এর মধ্যে তাঁর বড় ধরনের স্ট্রোক হয়েছে।২০০৩ সালে বাগদাদ পতনের কিছু পরই তারেক আজিজ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।—বিবিসি।