ইরাকের সামরিক ঘাঁটিতে বোমা হামলা, নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের তাইজ শহরের একটি সামরিক ঘাঁটিতে আজ সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ওই সামরিক ঘাঁটির প্রবেশ পথেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘাঁটিটি বর্তমানে কারাগার হিসেবে ব্যবহূত হচ্ছে বলে জানা গেছে। রাজধানী বাগদাদ থেকে তাইজ শহরটি ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত।