ইরান অবরোধে বাংলাদেশের পাটের বাজার ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আরোপে বাংলাদেশের পাটের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল জাজিরায় প্রকাশিত এক খবরে গতকাল মঙ্গলবার বলা হয়, অবরোধের কারণে বাংলাদেশ কোটি কোটি টাকার বাজার হারাবে। পাট রপ্তানির ওপর নির্ভর করে বাংলাদেশের প্রায় চার কোটি চাষি।বিশ্বের অন্যতম প্রধান প্রাকৃতিক তন্তু উত্পাদক দেশ বাংলাদেশ ইতিমধ্যে মিসর, সিরিয়া ও লিবিয়ায় তার পাটের বাজার হারিয়েছে। দেশগুলোতে কার্পেট তৈরি এবং গাড়ির ভেতরের অংশের কাজে পাট ব্যবহূত হতো। ইরানে বাজার হারানো নিঃসন্দেহে পাটচাষিদের জন্য দুঃসংবাদ।