ইরান-ইসরায়েল যুদ্ধ আসন্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাধতে যাচ্ছে? এ যুদ্ধেই কি শেষ হয়ে যাবে ইহুদি রাষ্ট্রটি? ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ আলী জাফরি এ ধরনের অনুমানই করছেন।টেলিগ্রাফের এক প্রতিবেদনে আজ বলা হয়, সম্প্রতি রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সামরিক মহড়ার সময় দেওয়া বক্তব্যে জাফরি আরও বলেন, ‘ধিকৃত ইসরায়েল আমাদের বিরুদ্ধে যুদ্ধের পথ খুঁজছে। তবে এ যুদ্ধ কখন হবে, তা বলা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘আমাদের মোকাবিলায় ইসরায়েল যুদ্ধকেই একমাত্র পথ বিবেচনা করছে। তারা এত আহাম্মক যে, প্রভুদের (যুক্তরাষ্ট্র) উচিত তাদের থামানো।’বিপ্লবী গার্ডের প্রধান বলেন, ‘যুদ্ধ শুরু হলেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আর সেখানেই গল্পের শেষ। তখন তারা ইতিবাচক পদক্ষেপ নিলেও ধ্বংস থেকে রক্ষা পাবে না। ইরানের বিপ্লব সাফল্যের সঙ্গে লক্ষ্য অর্জন করছে দেখে তারা (ইসরায়েল) আমাদের সহ্য করতে পারছে না।’জাফরি বলেন, নিজেদের রক্ষা ও অন্যদের সহায়তার জন্যই ইরান সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে শত্রুদের যেকোনো হুমকিকেই গুরুত্ব দিয়ে দেখছে ইরান।