ইরান ওপেকের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার ওপেকের তেল উৎপাদনকারী ১২টি দেশের প্রতিনিধিদের এক বৈঠকে ইরানের তেলমন্ত্রী মাসুদ মির কাজেমিকে ওপেকের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তিনি আগামী ১ জানুয়ারি থেকে সংগঠনটির দায়িত্ব নেবেন।ওপেক প্রতিষ্ঠার ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম ইরান এ ধরনের দায়িত্ব পেতে যাচ্ছে। ওপেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইরান দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। দেশটি বিশ্বের মোট মজুদ তেলের প্রায় ১০ শতাংশের মালিক। ওপেকের বর্তমান প্রেসিডেন্ট ইকুয়েডর।ভিয়েনায় অনুষ্ঠিত গতকালের ওই বৈঠকে ওপেক প্রতিদিন তাদের তেল উৎপাদন দুই লাখ ৪৮ হাজার ব্যারেলে অপরিবর্তিত রাখার ব্যাপারে আবারও ঐকমত্যে পৌঁছেছে।—বিবিসি