ইরান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ৪ তেল কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-ঘোষিত শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে চারটি বৃহত্ তেল কোম্পানি ইরান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র বিভাগ এ কথা জানিয়েছে। কোনো বিদেশি কোম্পানি ইরানের জ্বালানি খাতে দুই কোটি ডলারের বেশি বিনিয়োগ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ইরান থেকে রয়েল ডাচ শেল, টোটাল, স্টাট অয়েল ও ইতালি ইএনআই তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।অন্যদিকে সুইজারল্যান্ডভিত্তিক তেল কোম্পানি নাফতিরান ইন্টারট্রেড ইরানের সঙ্গে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ঘোষিত শাস্তির মুখোমুখি হবে।পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। এ জন্য যুক্তরাষ্ট্র ইরানের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করছে। যদিও তেহরান দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।