ইরান নতুন স্নায়ু যুদ্ধ সৃষ্টি করতে পারে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যকে একটি নয়া স্নায়ু যুদ্ধের মধ্যে ফেলতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হাগ। আজ শনিবার ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।উইলিয়াম হাগ বলেছেন, ‘ইরান যদি পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে, তাহলে আমি মনে করি, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রও পরমাণু অস্ত্র তৈরি করতে চাইবে। এটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। নিরাপদ কর্মকৌশল ছাড়া তা মধ্যপ্রাচ্যে নতুন করে স্নায়ু যুদ্ধের হুমকি সৃষ্টি করবে, যা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে।’এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল শুক্রবার বলেছেন, ইরানে হামলা হলে তাঁর দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। ইরান হামলার প্রসঙ্গ টেনে জারদারি বলেন, ‘পাকিস্তান তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে না।’