ইরান পরমাণু আলোচনায় আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার রাজি বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ব্যারোনেস ক্যাথেরিন অ্যাস্টোনের যৌথ বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ব্যারোনেস ক্যাথেরিন অ্যাস্টোন জানান, তিনি গত বছরের অক্টোবরে ইরানকে যে চিঠি দিয়েছিলেন, দেশটির প্রধান আলোচক সাইদ জলিলির কাছ থেকে তার উত্তর পেয়েছেন। তিনি জানান, এর মাধ্যমে আলোচনার সম্ভাবনা তৈরি হলো। ইরানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত ও অবরোধ আরোপ করায় কাজ হয়েছে বলে মনে করেন অ্যাস্টোন।যৌথ সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন ও ব্যারোনেস ক্যাথেরিন অ্যাস্টোন গতকাল শুক্রবার জানান, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করায় একে সতর্কভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।হিলারি ও অ্যাস্টোন বলেন, ‘ইরানের দেওয়া চিঠিতে প্রতীয়মান হচ্ছে তারা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করা উচিত বলে মনে করছে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘এই আলোচনার মাধ্যমে একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা তৈরি না হওয়া পর্যন্ত ইরান আলোচনায় থাকবে, তেহরানকে এমন নিশ্চয়তা দিতে হবে।’হিলারি আরও বলেন, ইরানকে দেখাতে হবে তারা সত্যিকার অর্থেই একটি গঠনমূলক মনোভাব নিয়ে আলোচনার টেবিলে আসতে প্রস্তুত।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে ইরান যে প্রস্তাব দিয়েছে, সেটি তারা পর্যালোচনা এবং বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করছেন।ইরানকে আলোচনায় আন্তরিক হতে হবে বলেও মত দিয়েছেন হিলারি।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের আলোচনা গত বছর ভেঙে যায়।