ইরান বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপরে অবরোধ আরোপ বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন। মন্ত্রী, উপদেষ্টা, নিরাপত্তা কর্মকর্তা, সাংবাদিকসহ প্রায় ৪০০ জনের এক বিরাট বহরও আছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। গার্ডিয়ান অনলাইনে প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়।ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বিমান থেকে নেমে পুতিন সরাসরি উপকূলীয় শহর নেতানিয়াতে চলে যান। সেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত আমলের রেড আর্মির সদস্যদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমোন পেরেজও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পেরেজ নািস বাহিনীকে পরাজিত করতে রেড আর্মির ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, ‘রেড আর্মির বিজয় না হলে আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম কি না সন্দেহ।’শিমোন পেরেজ আরও বলেন, ‘রাশিয়া ফ্যাসিবাদকে প্রতিহত করেছে। আমি বিশ্বাস করি, রাশিয়া আজও একই ধরনের হুমকির মোকাবিলা করবে। এ ছাড়া ইরানের হুমকি এবং সিরিয়াতে রক্তপাত বন্ধে কাজ করবে।’পুতিনের এ সফরে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক মহলের উদ্যোগ হবে প্রধান আলোচ্য বিষয়। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘ইরানের ওপরে আরোপিত অবরোধ পুরোপুরি সফল করতে আন্তর্জাতিক মহলের প্রচেষ্টা একান্ত দরকার।’নেতানিয়ায় অনুষ্ঠান শেষে পুতিন জেরুজালেমে চলে যান। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্টের আমন্ত্রণে এক রাষ্ট্রীয় ভোজে পুতিন অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।মঙ্গলবারে পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বেথেলহামে সাক্ষাত্ করবেন। এটা গত সাত বছরে মধ্যপ্রাচ্যে পুতিনের প্রথম সফর।ইসরায়েলের ৭৮ লাখ মানুষ এবং প্রায় ১০ লাখ অভিবাসী এসেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো থেকে। এখনো ইসরায়েলের বেশ কয়েকটি শহরে প্রধান ভাষা রাশান।