ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র। অথচ ইরান গোঁ ধরে বসে আছে, পারমাণবিক কর্মসূচি সে চালাবেই। এ নিয়ে রাষ্ট্র দুটির বাদানুবাদের যেন অন্ত নেই। দুপক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে সমস্যার সমাধান বের করে আনবে, এমন সাধ্যও নেই কারও। আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্র দুটি একে অপরের শত্রু হিসেবে পরিচিত। ইরানকে যুক্তরাষ্ট্র বলে, ‘শয়তানের চক্র’, আর ইরানের কাছ যুক্তরাষ্ট্র ‘রাম শয়তান’। অথচ সত্যি হলো, দেশ দুটি আলোচনায় বসতে চায়। এ নিয়ে চলছে এক আলো-আঁধারির খেলা।রয়টার্সের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাস আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এক ব্যতিক্রমী চিঠি পাঠিয়েছিলেন। সেটিতে সালেহি মত দিয়েছিলেন, তেহরানের উচিত ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করা’। খামেনি অত্যন্ত সতর্কতার সঙ্গে সালেহি ও মন্ত্রিসভাকে চিঠির জবাব দিয়েছিলেন। সেটিতে তিনি বলেন, যদিও তিনি খুব আশাবাদী নন, তবুও যদি তাঁরা (মন্ত্রীরা) কোনো উদ্যোগ নেন, তবে তিনি বাধা দেবেন না।সালেহি যথেষ্ট ঝুঁকি নিয়ে চিঠিটি দিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে এড়িয়ে খামেনিকে চিঠি দিয়ে প্রেসিডেন্টকে খ্যাপিয়ে তুলেছিলেন। এর জবাবে আহমাদিনেজাদও সালেহির পরবর্তী সব প্রস্তাবের বিরোধিতা করেছেন। তবে এতেই সব থেমে যায়নি।রয়টার্স বলছে, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক যতটা খারাপ বলে আপাতভাবে মনে হয়, প্রকৃতপক্ষে তা অনেক বেশি জটিল ও সংঘাতপূর্ণ। দুদেশের অনেক কূটনীতিক, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, গোয়েন্দা সূত্র ও পেশাজীবী পণ্ডিতদের সাক্ষাত্কার থেকে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কার্যত নির্ধারিত হচ্ছে পররাষ্ট্রনীতি বিষয়ে ইরানের অভ্যন্তরীণ কোন্দল ও যুক্তরাষ্ট্রের সন্দেহপ্রবণতা দিয়ে।ইরানের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বলেছেন, সালেহির খোলাখুলি আলোচনার প্রস্তাবের পর খামেনির দলের সিদ্ধান্ত বদলাবে কি না, তা বলা মুশকিল। তবে ইরানের জাতীয় নির্বাচনের পরও এর প্রাসঙ্গিকতা থাকবে।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩০ বছর ধরে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে দুপক্ষের মধ্যে সন্দেহ বাড়ছে। এতে খুব তাড়াতাড়ি কিছু হবে বলে মনে করছেন না কারনেজি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের কর্মকর্তা করিম সাজ্জাদপুর। তিনি বলেন, ‘যাঁরা সিদ্ধান্ত নিতে পারেন, তাঁরা চুক্তিতে আগ্রহী নন।’মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চিঠি চালাচালি১০ বছর আগে সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে একটি চিঠি দিয়েছিল ইরান। চিঠিতে পারমাণবিক সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্রের প্রশাসনের একটি অংশ ওই চিঠির পর আলোচনায় আগ্রহী হলেও বুশ প্রশাসন গররাজি হয়। ইরানের সঙ্গে আলোচনা চালাতে যুক্তরাষ্ট্রের ভেতরে সক্রিয় বিভিন্ন লবি ও উপদলের মধ্যে ঠিক কোথায় সংঘাত হয় বা প্রশাসনের মধ্যে কোন কোন গ্রুপ ঈর্ষা বা স্বার্থসংশ্লিষ্ট কারণে দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে দেয় না, তা সাধারণত খুব বেশি আলোচিত হয় না।পারমাণবিক গবেষণা নিয়ে সংকট মোকাবিলায় ইরানের হয়ে মধ্যস্থতা করছিলেন হোসেন মৌসাভিয়ান। ২০১২ সালে তাঁর যে স্মৃতিকথা প্রকাশিত হয়, সেটিতে তিনি লিখেছেন, মার্কিন সরকারের আচরণে ইরানের সংস্কারবাদীরা দমে যায়।২০০৯ সালে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হন, তখন তিনি যুক্তরাষ্ট্রের নীতি উল্টে খামেনিকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। ওবামা দুবার খামেনিকে চিঠি লেখেন—একবার ২০০৯ সালে, আরেকবার ২০১২ সালে।ওই চিঠিতে কী লেখা হয়েছিল, তা কখনোই প্রকাশিত হয়নি। তবে যেটুকু ফাঁস হয়েছে তাতে চিঠি দুটোর আনেকখানিই জানা গেছে। যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করতে পারেন এমন একদল মানুষের তালিকাও দিয়েছিলেন ওবামা। এক সূত্র থেকে জানা গেছে, ওই তালিকায় বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী উইলিয়াম বার্নসের নাম ছিল। সে সময় তিনি ইরানের পরমাণবিক সংকট সমাধানে ছয় জাতির উদ্যোগে যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করছিলেন।তবে ওবামার তালিকার জবাবে খামেনি কোনো তালিকা দেননি। ওবামা প্রশাসনের এক কর্মকর্তা নাম গোপন করার শর্তে রয়টার্সকে বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি কার সঙ্গে কথা বলবেন, তা নির্ধারণ করা। আপনাকে কথা বলতে হবে খামেনির সঙ্গে বা তাঁর কাছের কোনো ব্যক্তির সঙ্গে। বাকি কেউ ধরার বিষয় নয়। কিন্তু এ ক্ষেত্রে খামেনি আলোচনায় আগ্রহ দেখাননি।’ খামেনি এ সময় যুক্তরাষ্ট্রকে জানায়, কথা বলতে হলে তা ইরানের নির্বাচিত সরকারের সঙ্গে হতে হবে, অন্য কারও সঙ্গে নয়। মার্কিন কর্মকর্তাদের মধ্যে একমাত্র ব্যক্তি হলেন ওয়াশিংটনের সাবেক বিশপ জন ব্রাইসন শেন, যিনি খামেনির সঙ্গে সরাসরি কথা বলেছেন। ২০১২ সালে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের ইরান সফরের সময় জন ব্রাইসন তাঁর সঙ্গে ছিলেন। সে সময় জন ব্রাইসন ছিলেন জাতিসংঘের অধস্তন মহাসচিব।জন ব্রাইসন রয়টার্সকে বলেন, ২০০৮ সালেও তিনি একবার খামেনির সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। সে সময় খামেনি তাঁকে বলেছিলেন, পশ্চিমাদের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্কের কারণে তিনি চিন্তিত। ১৯৫৩ সালে ইরানের নির্বাচিত ও বামপন্থী প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উত্খাত করে যুক্তরাষ্ট্র এবং ক্ষমতায় বসায় শাহ রাজবংশকে। এরপর জন ব্রাইসন আর কী করেছিলেন, তা তিনি বলতে রাজি হননি। তবে এটুকু স্বীকার করেছেন যে পরে তিনি দুপক্ষের মধ্যে বার্তা বহনের কাজ করতেন।আহমাদিনেজাদের উদ্যোগে খামেনির না২০০৯ সালে আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নেন। জাতিসংঘের প্রধান পারমাণবিক পর্যবেক্ষক মোহাম্মদ এলবারাদির মাধ্যমে আহমাদিনেজাদ সে প্রস্তাব পাঠিয়েছিলেন। এ সময় পারমাণবিক সংকট সমাধানে ইরানের হয়ে মধ্যস্থতাকারী সাঈদ জালিলিও দুই রাষ্ট্রের সরাসরি আলোচনার প্রস্তাব দেন।এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, আহমাদিনেজাদ ক্ষমতায় যাওয়ার পর ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হেগ, জেনেভা, ভিয়েনা, সুইডেন, তেহরান, মিউনিখ ও নিউইয়র্কে দফায় দফায় গোপন আলোচনা চালিয়েছেন।এ সময় এলবারাদির মধ্যস্থতায় দুদেশের মধ্যে এক চুক্তিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। শর্ত ছিল, ইরান এক হাজার ২০০ কিলোগ্রাম স্বল্প পরিশোধিত ইউরেনিয়াম শোধনের জন্য রাশিয়ায় পাঠাবে। রাশিয়া তা থেকে ১৯ দশমিক পাঁচ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম ২৩৫ নিষ্কাশন করবে। পরে তা চুল্লিতে ব্যবহারের উপযোগী করতে ফ্রান্সে পাঠানো হবে। অবশেষে তা বিদ্যুেকন্দ্রে ব্যবহারের জন্য উপযোগী করে ইরানে পাঠানো হবে। এতে বোমা তৈরি জন্য প্রয়োজনীয় শোধনের কাজ করার সুযোগ ইরানের থাকত না, ফলে দেশটির ওপরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্দেহ অনেক কমে যেত। আবার ইরান যেহেতু দাবি করছে, সে ওষুধ ও বিদ্যুত্ উত্পাদনের জন্য পারমাণবিক গবেষণা করছে, তাই স্বল্প খরচে ও ঝুঁকিতে সে ওই পরিশোধনের কাজটি রাশিয়া ও ফ্রান্সকে দিয়ে করিয়ে নিতে পারত। চুক্তি হলে তা আহমাদিনেজাদের রাজনৈতিক ক্যারিয়ারের জন্যও মঙ্গলজনক হতো। তিনি দাবি করতে পারতেন, ইরানকে তিনি নিশ্চিত আক্রমণ থেকে বাঁচালেন এবং তিনিই সেই ব্যক্তি যিনি পশ্চিমাদের বাগে আনতে পেরেছেন। কিন্তু আহমাদিনেজাদের সব পরিকল্পনা ও প্রস্তুতি ভেস্তে যায়, যখন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি ওই চুক্তিকে ‘পশ্চিমাদের কাছে দেশ বেচে দেওয়ার’ দলিল হিসেবে আখ্যায়িত করেন।এ প্রসঙ্গে খামেনির কাছের এক ব্যক্তি বলেন, ‘নেতার জন্য আহমাদিনেজাদের কোনো শ্রদ্ধা নেই। তিনি শুধু ক্ষমতায় থাকতে চান। সরকারের ভেতরে আহমাদিনেজাদের বিরোধীরা তাঁর প্রচেষ্টা সম্পর্কে সজাগ আছে।...এ কারণে খামেনি তাঁর অনেক প্রচেষ্টা ঠেকিয়ে দেন। তিনি আহমাদিনেজাদকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন, সত্যিকার গুরু কে।’এরপর কীপরপর দুবার নির্বাচিত হয়ে এবার সরে দাঁড়াচ্ছেন আহমাদিনেজাদ। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এতে খামেনি কতটুকু রাজি হবেন। খামেনির জন্য সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপসরফা হলে তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হতে পারে।ইরানের এক সাবেক কর্মকর্তা বলেছেন, দেশটির অর্থনীতি ইতিমধ্যে যথেষ্ট সমস্যায় পড়ে গেছে। এটা ভবিষ্যতে দেশটিকে ভীষণ বিপদে ঠেলে দিতে পারে। হয়তো অর্থনীতির সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হবেন খামেনি। ইরানের পারমাণবিক সমস্যার শীর্ষ পর্যায়ের এক মধ্যস্থতাকারী বলছেন, ‘অর্থনীতি হলো ইরানের বিপত্সীমা। এখনো তিনি (খামেনি) মনে করেন, ইরান ওই সীমানায় পৌঁছায়নি।’ তিনি বলেন, খামেনি ও তাঁর আশপাশের লোকেরা মনে করেন, যুক্তরাষ্ট্র কখনো ইরানের ওপরে হামলা করবে না। তবে তাঁরা ইসরায়েলকে সন্দেহ করেন।বিশপ জন ব্রাইসন শেন বলেন, হয়তো শেষ পর্যন্ত দুদেশ একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, ‘কিন্তু আমাদের পশ্চিমাদের উচিত ইরানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া; অন্তত ইরানের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের কারণে। অবশ্যই বিশ্বাস ও আস্থার একটি পথ নির্মিত হতে হবে।’