ইরান হামলার পরিণতি হবে ‘ধ্বংসাত্মক’
ইরানের পরমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশটিতে হামলা না চালাতে ইসরায়েল ও অন্যান্য দেশকে সতর্ক করেছে রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সে প্রকাশিত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সারগেই রিয়াবকভের উদ্ধৃতির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।রাশিয়া বলছে, ইরানে সামরিক হামলা হলে এর পরিণতি পুরো মধ্যপ্রাচ্যের জন্য ‘ধ্বংসাত্মক’ হবে। এমনকি হামলার ভয়াবহতা আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে যাবে।সারগেই রিয়াবকভ বলেন, ‘যাঁরা সামরিক সমাধানের সঙ্গে অপরিচিত নন, তাঁদের আমরা সতর্ক করছি। এর পরিণতি হবে ক্ষতিকর। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা হবে আক্ষরিক অর্থেই ধ্বংসাত্মক। এমনকি তা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ক্ষতিকর হবে।’রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অস্ত্র তৈরির লক্ষ্যে ইরান পরমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে—রাশিয়ার কাছে কোনো তথ্য-প্রমাণ নেই।