ইরানি বিজ্ঞানী ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে আশ্রয় নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নিখোঁজ ইরানি বিজ্ঞানী, যাঁকে সিআইএ অপহরণ করেছে বলে দাবি করছিল তেহরান, তিনি ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বেতার আজ মঙ্গলবার জানায়, ‘কয়েক ঘণ্টা আগে শাহরাম আমিরি ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের ইরানবিষয়ক দপ্তরে আশ্রয় নেন। তিনি অবিলম্বে ইরানে ফিরে আসতে চান।’১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের কিছু পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পাকিস্তানি দূতাবাস এখন যুক্তরাষ্ট্রে ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখাশোনা করে।আমিরি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। তিনি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনে কাজ করতেন। এক বছর আগে সৌদি আরবে হজ করতে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান। তেহরান অভিযোগ করে, রিয়াদ তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে।এ মাসের প্রথম দিকে তেহরান সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তাঁর কাছে কিছু দলিলপত্র দেয়। তেহরানের বক্তব্য অনুযায়ী, ওই দলিলপত্র থেকে প্রমাণিত হয়, আমিরিকে যুক্তরাষ্ট্র অপহরণ করে। প্রসঙ্গত, তেহরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখে সুইস দূতাবাস।গত কয়েক সপ্তাহ ধরে আমিরির কিছু বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ সম্প্রচার করা হচ্ছিল। একটি ভিডিওতে আমিরি নামে পরিচিত করিয়ে দেওয়া একজন লোক বলেন, তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে তাঁর ওপর অত্যাচার চালানো হয়।ইন্টারনেটে প্রকাশিত আরেকটি ভিডিওতে ওই বিজ্ঞানীর পরিচয় দিয়ে এক লোক বলেন, তিনি আসলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন।তৃতীয় এক ভিডিওতে নিজেকে আমিরি বলে দাবি করে এক লোক বলেন, তিনি মার্কিন গুপ্তচরদের হাত থেকে পালিয়ে এখন আত্মগোপন করে আছেন। তিনি তাঁকে ইরানে ফিরে যেতে সাহায্য করতে মানবাধিকার গ্রুপগুলোর প্রতি আহ্বান জানান।গত মার্চ মাসে এবিসি নিউজ বলে, আমিরি ইরানের পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছেন এবং সিআইএকে সাহায্য করছেন। —রয়টার্স