ইরানে আঘাত হানতে সক্ষম ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে আঘাত হানতে সক্ষম ইসরায়েলের একটি চালকবিহীন বিমান (ড্রোন) বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল রোববার ইসরায়েলের জেদেরা শহরে এ ঘটনা ঘটে।ইসরায়েলের সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মানুষবিহীন বিমানটির ডানার বিস্তার ৮৬ ফুট। এটি টানা ২০ ঘণ্টা উড়তে পারে। মূলত পর্যবেক্ষণ বা নজরদারির জন্য ব্যবহূত হলেও ড্রোনটি বিপুল পরিমাণ বোমাও বহন করতে সক্ষম ছিল। ইসরায়েলের সেনাবাহিনী ড্রোনটি বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করেছে। রয়টার্স।