ইরানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং বহুসংখ্যক লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে রেভ্যালুশনারি গার্ডের সদস্যও আছেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদান শহরের জামিয়া মসজিদের বাইরে এ বিস্ফোরণে কমপক্ষে ১০০ লোক আহতও হয়েছে। আত্মঘাতী বোমা হামলাকারীরা এ হামলা চালিয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। আল-আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সুন্নি বিদ্রোহী গ্রুপ জুনদুল্লাহ এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করে টেলিভিশন কর্তৃপক্ষের কাছে একটি ই-মেইল পাঠিয়েছে। সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরে এর আগেও বিদ্রোহী এ সংগঠনটি বেশ কয়েকটি হামলা চালিয়েছে।হতাহতরা মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসেনের জন্মবার্ষিকী পালনের উৎসবে যোগ দিতে এসেছিল।স্থানীয় পার্লামেন্টের সদস্য হোসেন আলী শাহরিরি জানান, প্রথমে নারীর পোশাকে একজন মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা চালান, কিন্তু তাঁকে ঠেকিয়ে দেওয়া হয়। প্রথমবারের হামলায় ঘটনাস্থলেই তিন থেকে চারজনের মৃত্যু এবং অনেকেই আহত হয়। আহতের উদ্ধারে অন্যরা এগিয়ে গেলে দ্বিতীয় হামলাটি চালানো হয়।উপস্বরাষ্ট্রমন্ত্রী আলী আবদুল্লাহি এটাকে আত্মঘাতী বোমা হামলা বলে আখ্যায়িত করেছেন।