ইরানে আল-কায়েদার ৭ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আল-কায়েদার সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ইংরেজি খবরে এ কথা বলা হয়েছে।আল-কায়েদার এই জঙ্গিদের ইরাকের সীমান্তবর্তী পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাসিট শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে জানানো হয়েছে।খবরে আরও বলা হয়েছে, প্রায় এক মাস আগে এদের চিহ্নিত করা হয় এবং পরবর্তী সময় বিচার বিভাগীয় কর্তৃপক্ষের আদেশে তাদের গ্রেপ্তার করা হয়।তবে ওই প্রতিবেদনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের কবে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি। রয়টার্স।