ইরানে এসিড নিক্ষেপকারীকে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যার ছোড়া এসিডে একদিন দগ্ধ হয়েছিল, তাঁকেই অন্ধত্ব থেকে বাঁচিয়ে দিলেন আমেনা বাহরামি। আজ রোববার ইরানে এ ঘটনা ঘটে। আমেনাকে এসিড ছোড়ার অপরাধের শাস্তি হিসেবে ইরানের আদালত মাজিদ মোভাহেদির দুই চোখ অন্ধ করে দেওয়ার দণ্ড দিয়েছিলেন। ইরানে এই শাস্তিকে বলা হয় ‘কেসাস’ (চোখের বদলের চোখ)। কিন্তু তাঁকে ক্ষমা করে দিয়েছেন আমেনা।দেশটির সরকার-নিয়ন্ত্রিত টেলিভিশনের ওয়েবসাইটে এ খবর জানা গেছে। আমেনা বার্তা সংস্থা ইসনাকে বলেন, তিনি তাঁর এসিড নিক্ষেপকারীকে ক্ষমা করে দিয়েছেন। কারণ সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে ‘কেসাস’-এর কথা বলেছেন, কিন্তু তিনি আবার ক্ষমা করাও পরামর্শ দিয়েছেন। আর ক্ষমা ‘কেসাস’-এর চেয়ে উত্তম।’ আমেনা আরও বলেন, ‘এই রায়ের জন্য আমি সাত বছর অপেক্ষা করেছি। আমি জনগণকে দেখাতে চেয়েছি যে, এসিড নিক্ষেপকারীদের শাস্তি কেসাস হওয়া উচিত। কিন্তু আজ আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কারণ ক্ষমা করে দেওয়া আমার অধিকার।’ তিনি আরও বলেন, ‘আমি এটা করেছি আমার দেশের জন্য। কারণ এই ঘটনার বিচার কী হয়, তা দেখার জন্য অন্য দেশগুলো তাকিয়ে রয়েছে।’২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী আমেনার মুখে এসিড ছোড়ার দায়ে মাজিদকে অভিযুক্ত করা হয়। ওই বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর চোখ অন্ধ করে দেওয়ার শাস্তি হয়। জানা গেছে, আমেনাকে মাজিদ বারবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতে আমেনা রাজি না হওয়ায় মাজিদ তাঁর মুখে এসিড ছোড়ে। ওই বছরের মে মাসের মাঝামাঝি সময়ে মাজিদকে অন্ধ করে দেওয়ার আদালতের নির্দেশ শেষ মুহূর্তে স্থগিত করা হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লে¬খ করা হয়নি।তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফরি দোলাতাবাদি আমেনার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আজ আমেনা যখন ক্ষমা করে দেন, তখন হাসপাতালে একজন চক্ষু বিশেষজ্ঞ এবং বিচার বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে মাজিদ মোভাহেদির চোখ অন্ধ করে দেওয়ার কথা ছিল।’ সরকারি কৌঁসুলি জাফরি দোলাতাবাদি বলেন, বাহরামি ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লে¬খ করেননি। আমেনার মা বলেছেন, তিনি মেয়ের জন্য গর্বিত। আমেনা স্পেনে চিকিত্সাধীন। মাজিদের ছোড়া এসিডে তাঁর দুটি চোখই অন্ধ হয়ে গেছে। এ ছাড়া তাঁর মুখ ও শরীরের গুরুতর ক্ষতি হয়েছে। তবে এতকিছুর পরও মনের জোর এতটুকু কমেনি আমেনার। বাসস।