ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের জ্বালানি খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরও প্রসারিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদ গতকাল বুধবার একটি বিল পাস করেছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৪১০ ভোটে বিলটি পাস হয়। বিপক্ষে পড়ে ১১ ভোট। তেলশিল্পের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা প্রসারিত করা হবে। বিশেষ করে বিনিয়োগ এবং তেল পরিশোধনে ব্যবহূত ইরানের পণ্য ও সেবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ইরানে ৫০ লাখ ডলার বা তার বেশি পরিমাণ অর্থের পরিশোধিত পণ্য সরবরাহ করা যাবে না।প্রতিনিধি পরিষদে ইলেনা রস লেথটিনেন বিলটি উত্থাপন করেন। তিনি ইরানের উন্নয়নমূলক অবকাঠামো বা বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।পৃথকভাবে প্রতিনিধি পরিষদে শর্ত সাপেক্ষে ২৮৩-১৩৬ ভোটে একটি প্রতিরক্ষা বিলও পাস করে। এর আওতায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যবসা করে—এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আশা করা হচ্ছে, পরিষদের এ পদক্ষেপ সিনেটে পাস হবে।এ ছাড়া ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়াকে যেসব দেশ বা কোম্পানি পরমাণু, রাসায়নিক এবং অস্ত্র দিয়ে সাহায্য করে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে ৪১০-১১ ভোটে আরেকটি বিল পাস হয়।এই বিলের অধীনে ওই তিনটি দেশে যারা সেনাবাহিনীর প্রচলিত পণ্য বা প্রযুক্তি বিক্রি করবে, যুক্তরাষ্ট্রে সেসব দেশের সম্পদ জব্দ করা হবে।