ইরানে দুটি ‘সংস্কারপন্থী’ রাজনৈতিক দল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের একটি আদালত গতকাল সোমবার সে দেশের দুটি সংস্কারপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আদালতের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সঙ্গে ঘনিষ্ঠ ইসলামিক ইরানস পার্টিসিপেশন ফ্রন্ট ও ইসলামিক রেভ্যুলুশন মুজাহিদীন অর্গানাইজেশন নামের দুটি সংস্কারপন্থী দলের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, প্রচার-প্রচারণা আদালত নিষিদ্ধ ঘোষণা করেন।গত বছর জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এই দুটি রাজনৈতিক দলই প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মির হোসেন মৌসাভিকে সমর্থন দিয়েছিল। নির্বাচনের পর থেকেই সংস্কারবাদী নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে ইরান সরকার। এরই অংশ হিসেবে এই দুটি সংস্কারবাদী রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জয়লাভ করলেও বিরোধী রাজনৈতিক দলগুলো একে কারচুপির নির্বাচন হিসেবে অভিহিত করেন। তাঁরা সেই নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন ধীরে ধীরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ইরানের সরকারি রেভ্যুলুশনারি গার্ড অত্যন্ত নির্মমভাবে সেই আন্দোলন দমন করে।ইসলামিক ইরানস পার্টিসিপেশন ফ্রন্ট নির্বাচনের পর পরই বলেছিল, নির্বাচন-পরবর্তী গণ-আন্দোলন ইরানের কট্টরপন্থী শাসনের বিপক্ষে এক ধরনের অনাস্থা।এদিকে এ মাসের প্রথমদিকে ইরানের সরকারি নিরাপত্তা বাহিনী প্রধান বিরোধী নেতা মির হোসেন মৌসাভির রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালিয়ে তা সিল করে দেয়।