ইরানে নতুন অবরোধের প্রস্তাবে সমর্থন দেবে না রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে সমর্থন জানাবে না রাশিয়া। এর আগে জাতিসংঘের একটি প্রতিবেদনে আশঙ্কা করা হয়, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে নতুন করে অবরোধ আরোপের অর্থ হলো দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নতুন এই প্রতিবেদনকে কেন্দ্র করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইরানে অবরোধ আরোপের চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই বলে আসছে, তাদের এই পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অনেক দিন থেকেই সন্দেহ করে আসছে। তারা বলছে, ইরানের পরমাণু অস্ত্র ইসরায়েলের জন্য হুমকি হয়ে দেখা দেবে। বিবিসি।