ইরানে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান আজ মঙ্গলবার একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করেছে। এ ছাড়া, দেশটি দুটি খনিতে ইউরেনিয়াম উত্তোলনের কাজ শুরু করেছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের ধারণা, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। তবে ইরান তা অস্বীকার করে আসছে।সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধের বিনিময়ে ইরানের ওপর জাতিসংঘ আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে ছয় পরাশক্তি। তবে ইরান অনমনীয় অবস্থান বজায় রেখে বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তার রয়েছে।সম্প্রতি কাজাখস্তানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়েছে।