ইরানে পরমাণু বিজ্ঞানী হত্যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে অভিযোগের তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে আততায়ীর গুলিতে এক বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে দেশটির কর্মকর্তারা। খবর রয়টার্সের।নিহত বিজ্ঞানীর নাম দারিয়ুস রেজাই (৩৫)। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি একটি একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং পদার্থ বিজ্ঞানী। তবে দেশটির বার্তা সংস্থা ইসনা নাম প্রকাশ না করে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিহত দারিয়ুস রেজাই ইরানের পরমাণু বিজ্ঞানী। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অস্বীকার করেছে।খবরে বলা হয়েছে, গতকাল শনিবার তেহরানে দারিয়ুস রেজাই তাঁর বাসার সামনে আততায়ীর গুলিতে নিহত হন। এক মোটরসাইকেল আরোহী তাঁকে গুলি করেন। এ ঘটনায় তাঁর স্ত্রীও আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।ইরান ওই বিজ্ঞানীর হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। ২০১০ সালে দেশটির অপর এক পরমাণু বিজ্ঞানী দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় নিহত হন। ওই ঘটনার জন্য তেহরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে।