ইরানে বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হোসেন আমিনিয়ান টুসি আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাঁর সরকার বদ্ধপরিকর। সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও প্রতি শত্রুতা নয়।’ এ ছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য, জলবায়ু-পরিবর্তন এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তাঁরা আলোচনা করেন। ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে রাষ্ট্রদূত ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউএনবি