ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে আজ বুধবার একটি বাস পাথরে ধাক্কা খেয়ে উল্টে গেলে কমপক্ষে ১৯ যাত্রী মারা যায় এবং আহত হয় আরও ২৫ জন। রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, ফার্স প্রদেশের রাজধানী শিরাজ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শিরাজ-কাজেরোন সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক ছাড়াও আরও ১৮ জন নিহত হয়। পুলিশ জানিয়েছে, নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে চলছিল গাড়িটি।