ইরানে বাস দুর্ঘটনায় ২৬ শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন শিক্ষার্থী নিহত ও ১৯ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।তেহরানের ৫০০ কিলোমিটার দূরে ইজে-লোরদেগান সড়কে ওই দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল মোহাম্মদ রেজা মেহমানদার বলেন, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চালানোর সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, সড়ক নিরাপত্তায় ইরানের অবস্থা বেশ খারাপ। সেখানে প্রতিবছর চার লাখ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ হাজার লোক মারা যায়। দুর্ঘটনায় মৃত্যুর হার এত বাড়ার কারণ হিসেবে বেশি গতিতে গাড়ি চালানো, অনিরাপদ যানবাহন, সড়ক আইন অমান্য করা ও দুর্বল আপত্কালীন ব্যবস্থাকে দায়ী করা হয়।