ইরানে বিমান দুর্ঘটনায় নিহত ৭০, আহত ৩৫
ইরানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। গতকাল রোববার বোয়িং ৭২৭ নামের বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তর-পশ্চিম ইরানে দুর্ঘটনার কবলে পড়ে। ইরানে রেড ক্রিসেন্টের প্রধান মাহমুদ মোজাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে ইরান এয়ারের বিমানটি দেশের অভ্যন্তরীণ রুট তেহরান থেকে উরুমিয়ে যাচ্ছিল।মাহমুদ মোজাফর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এক সাক্ষাত্কারে জানান, দুর্ঘটনার সময় বিমানটিতে ৯৪ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। বিমানটি খণ্ড-বিখণ্ড হলেও বিস্ফোরিত হয়নি।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রেড ক্রিসেন্টের আরেক কর্মকর্তা হেইডার হেইডারি।এ নিয়ে গত কয়েক শতকে ইরানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে আর্মেনিয়াগামী একটি বিমানে আগুন ধরে ১৬৮ যাত্রীর প্রাণহানি হয়েছিল। ২০০৩ সালে দেশটির সবচেয়ে বড় বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল প্রায় ২৭৬ জন যাত্রী।