ইরানে ভূমিকম্পে নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বুশেহর শহরের কাছে ৬.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৭ জন মারা গেছে এবং আট শতাধিক মানুষ আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার ‘দ্য ডন’ জানায়, শহরটিতে ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত। তবে এতে কেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এ বিষয়ে বুশেহরের গভর্নর ফেরেদুন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘ভূমিকম্পে পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়নি।’ ভূকম্পনবিদেরা বলেছেন, ওই ভূকম্পনটির উত্পত্তিস্থল ছিল বুশেহরের ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের কাকি এলাকায়। কাকি এলাকার প্রাকৃতিক পরিস্থিতির বিষয় বিবেচনায় নিয়ে ইরানের রেড ক্রিসেন্টের প্রধান মাহমুদ মোজাফর বার্তা সংস্থা ইসনাকে এক সাক্ষাত্কারে বলেছেন, ভূমিকম্পে ‘ক্ষতির’ সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।গত বছরের আগস্টে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.২ ও ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত করেছিল। এতে তিন শতাধিক মানুষ নিহত এবং তিন হাজারের মতো মানুষ আহত হয়।