ইরানে ভূমিকম্পে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও ১২ জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার আল জাজিরার খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, গতকাল বুধবার দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের জাহানে ভূকম্পন অনুভূত হলে লোকজন তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় কয়েকটি বাড়ির দেয়াল ও ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে কয়েকজন মানুষ।দক্ষিণ খোরাসানের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আখুন্দির জানান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকজন খোলা স্থানে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, শীতে তাদের গা গরম রাখার মতো ব্যবস্থা জরুরি।ইরানের কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা দুর্গত এলাকাগুলোতে তত্পরতা শুরু করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।