ইরানে হামলা চালানো হবে ‘অপরিপক্ব’ কাজ: মার্কিন কমান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ মুহূর্তে সামরিক অভিযান চালানো হবে ‘অপরিপক্ব’ কাজ। গতকাল রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে ডেম্পসি এ কথা বলেন। তিনি বলেন, ইরানের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে সামরিক অভিযানের জন্য আরও প্রস্তুতি নিতে হবে।মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ ডেম্পসি বলেন, ‘সামরিক অভিযান চালানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই—এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সেটা “পরিপক্ব” কোনো সিদ্ধান্ত হবে না। আমি মনে করি, অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক চাপ প্রয়োগের প্রভাব পড়তে শুরু করেছে।’সম্প্রতি বিশ্বব্যাপী খবর ছড়িয়ে পড়েছে, শিগগিরই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সামরিক অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েল নিজে এ খবর নাকচ করে দিয়েছে।তবে সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগরে ইরানের যুদ্ধজাহাজ প্রবেশের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল বলেছে, এটা ইরানের শক্তির প্রদর্শন। তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েল মনে করছে, ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করছে। কিন্তু তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।তেহরান গত সপ্তাহে বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে স্থগিত ছয়-জাতি আলোচনা তারা আবার শুরু করতে প্রস্তুত। তাদের এ প্রস্তাব সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। এএফপি।