ইরানের ওপর তেল-নির্ভরতা কমাবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ওপর তেল-নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নেবে জাপান। দেশটির অর্থমন্ত্রী জুন আজুমি এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইথনারের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। তেহরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চীন ও জাপানের সমর্থন চান গেইথনার। গতকাল বুধবার তিনি বেইজিংয়ে চীনা নেতাদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন। বিবিসি।