ইরানের ক্ষেপণাস্ত্র ২০১৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ২০১৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। ইরানের সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়, যা ইতিমধ্যে কংগ্রেসে পাঠানো হয়েছে।ওই রিপোর্টে বলা হয়, পর্যাপ্ত বিদেশি সহায়তা পেলে ইরান যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজে এগিয়ে যাবে।ইরানের দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতির ব্যাপারে ওয়াশিংটন তীক্ষ নজর রাখছে।ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপেরও চিন্তাভাবনা করছে, তবে বরাবরই ওয়াশিংটনের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। দেশটি বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হয়ে আসছে।রিপোর্টে বলা হয়, ইরানের পারমাণবিক কার্যক্রম ও পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্যতা চালু রাখার ইচ্ছা দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা কৌশলের অংশ।—রয়টার্স