ইরানের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক দশক ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে দেশটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্বের ছয় পরাশক্তি। কাজাখস্তানের আলমাতি শহরে এ বৈঠক চলছে। বৈঠকে পারমাণবিক কর্মসূচি বন্ধের বিনিময়ে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব গ্রহণের অনুরোধ জানানো হবে। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।চলতি বছর দ্বিতীয়বারের মতো ইরানের সঙ্গে বৈঠকে বসল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া। এই ছয় পরাশক্তি আশা করছে, পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিনিময়ে ইরানের ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা দেশটি গ্রহণ করবে। পশ্চিমা কর্মকর্তারা জানান, ‘এই সাত দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আজ সকালে পূর্ণাঙ্গ অধিবেশনে বৈঠক শুরু হয়েছে।’আলমাতিতে শুরু হওয়া বৈঠক আগামীকাল শনিবার নাগাদ শেষ হবে। এদিকে কূটনীতিকরা মনে করছেন, এই বৈঠক থেকে কোনো সমাধান আসার সম্ভাবনা ক্ষীণ। ইরানের অন্যতম প্রধান শত্রু ইসরায়েল আভাস দিয়েছে, কূটনৈতিক সমাধানের আশায় তাদের ধৈর্যের সীমা কমে আসছে।