ইরানের পরমাণু কর্মসূচি বদলাবে না : খোমেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, নির্বিচারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, গুপ্তহত্যা অথবা অন্যান্য চাপের মুখে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিবর্তন করা হবে না। আজ বুধবার তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন।খোমেনি বলেন, ‘আল্লাহর রহমতে কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান।’ তিনি বলেন, চাপ, অবরোধ ও গুপ্তহত্যা কোনো ফল বয়ে আনবে না। কোনো বাধাই এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে পারবে না।ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে—আন্তর্জাতিক আণবিক শক্তি (আইএইএ) সংস্থার প্রতিনিধিদলটির এমন মন্তব্যের পরপরই খোমেনি রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন।পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রতিনিধিদলটি এক মাসের ব্যবধানে গত সোমবার দুই দিনের জন্য দ্বিতীয় দফায় ইরানে যায়।