প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পোন্নত দেশগুলোর সংস্থা জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য যথাযথ ও কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে সংস্থার চূড়ান্ত খসড়া ঘোষণাপত্রে ইরানের সঙ্গে আলোচনার পথও উন্মুক্ত রাখা হয়েছে। কানাডায় জি-৮ মন্ত্রীদের দুদিনের বৈঠক শেষে আজ মঙ্গলবার এ যৌথ ঘোষণা দেওয়া হয়।ওই ঘোষণাপত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের ব্যাপারে জি-৮ দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রচারণা চালাবে। আন্তর্জাতিক বাধা সত্ত্বেও ইরানের অব্যাহত পারমাণবিক কর্মসূচি নিয়ে জি-৮ দেশগুলো উদ্বিগ্ন বলে ঘোষণাপত্রে জানানো হয়।