ইরানের ব্যাংকের ওপরে নিষেধাজ্ঞা অন্যায়: ব্রিটিশ সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অজুহাতে দেশটির সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকের ওপরে ব্রিটেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা সঠিক নয়। রয়টার্স বলছে, আজ বুধবারের এ রায়ের পর ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন পদক্ষেপ প্রশ্নের মুখে পড়ল।ব্যাংক মিল্লাতের মামলার মতো আরও প্রায় ৫০টি মামলা এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে বিচারাধীন। বাকি মামলার রায় মিল্লাত ব্যাংকের মামলার মতো হলে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ জারির ন্যায্যতা প্রশ্নের মুখে পড়বে। একই সাথে আজকের রায়কে ওয়াশিংটনের জন্য এক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানের অর্থনীতিকে কোণঠাসা করতে এবং দেশটির পারমাণবিক কর্মসূচিকে ঠেকাতে যুক্তরাষ্ট্র মূলত তার ইউরোপীয় মিত্রদের ওপরে নির্ভর করছিল। ২০১০ সালে ইরানের ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেটিকে গত জানুয়ারিতে বেআইনি ও অন্যায্য ঘোষণা করে ইইউয়ের আদালত। এ রায়ের ফলে মিল্লাত ব্যাংক ক্ষতিপূরণ চেয়ে ব্রিটেনের বিরুদ্ধে মামলা করার অধিকার পায়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ব্রিটেনের সুপ্রিম কোর্ট রায় দিলো।মিল্লাত ব্যাংকের মুখপাত্র রয়টার্সকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ৫০ কোটি পাউন্ড দাবি করে ব্রিটেনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা ভাবছে।সুপ্রিম কোর্টের বিচারক জোনাথান সাম্পশন রায়ে বলেন, মিল্লাত ব্যাংকের ওপরে নিষেধাজ্ঞা আরোপে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত ‘স্বেচ্ছাচারী’, ‘অযৌক্তিক’ ও ‘অসামঞ্জস্যপূর্ণ’।ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, আদালতের রায়ের পর ভবিষ্যতের পদক্ষেপ (নিষেধাজ্ঞা আরোপ) সম্পর্কে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।