ইরানের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত করেছে নেদারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত করেছে নেদারল্যান্ড সরকার। একই সঙ্গে ডাচ নাগরিকদের ইরান ভ্রমণের ব্যাপারেও নিরুত্সাহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।মাদক পাচারের দায়ে ইরানি বংশোদ্ভূত এক ডাচ নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে নেদারল্যান্ড সরকার গতকাল এ ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে দুঃখজনক ও বর্বর বলে উল্লেখ করেছে।গতকাল শনিবার মাদক বিক্রি ও রাখার দায়ে ইরানি বংশোদ্ভূত সাহারা বাহারামি নামের এক ডাচ নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান সরকার।—রয়টার্স ও বিবিসি।